রেজিস্ট্রেশন
পেমেন্ট নিশ্চিত হলেই রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। আসন সীমিত (2000 জন); আসন পূর্ণ হলে বা শেষ তারিখের পর রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাবে।
তথ্যের সঠিকতা
ফর্মে দেওয়া সব তথ্য সঠিক হতে হবে। ভুল তথ্যের কারণে কোনো সমস্যা হলে আয়োজক কমিটি দায়ী থাকবে না।
এন্ট্রি পাস
প্রতিটি এন্ট্রি পাস একবারই ব্যবহার করা যাবে এবং হস্তান্তরযোগ্য নয়। অনুষ্ঠানে প্রবেশের সময় পাস দেখাতে হবে।
অনুষ্ঠানসূচি
প্রয়োজনে অনুষ্ঠানসূচি, সময় বা স্থান পরিবর্তন করার অধিকার আয়োজক কমিটি সংরক্ষণ করে। পরিবর্তন হলে এসএমএস ও ওয়েবসাইটে জানানো হবে।
ছবি ও ভিডিও
অনুষ্ঠানে তোলা ছবি ও ভিডিও আয়োজনের প্রচার ও স্মৃতি সংরক্ষণে ব্যবহার করা হতে পারে।
আচরণবিধি
বিদ্যালয় প্রাঙ্গণের নিয়ম ও শৃঙ্খলা মেনে চলতে হবে। আয়োজক কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
সর্বশেষ হালনাগাদ: ২২ নভেম্বর ২০২৬